এমপি ফাহমিদা হক পেলেন খুলনার দুই আসনের দায়িত্ব

এমপি ফাহমিদা হক

খুলনা-২ ও ৬ আসনের বিশেষ দায়িত্বে ফাহমিদা

এমপি ফাহমিদা হক-কে খুলনা-২ ও খুলনা-৬ আসনের বিশেষ উন্নয়নমূলক দায়িত্ব প্রদান করা হয়েছে। এখন থেকে জাতীয় সংসদের সংরক্ষিত এই নারী আসনের সদস্য উক্ত দুই সংসদীয় আসনের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের তদারকি করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই আসনের দায়িত্ব পাওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। রাজনৈতিকভাবে তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংসদ সদস্য ফাহমিদা হকের পৈতৃক নিবাস নরসিংদী জেলার বেলাবো উপজেলায় হলেও তাঁর জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। ব্যক্তিগত জীবনে তিনি দেশের স্বনামধন্য সাংবাদিক জিল্লুর রহমানের সহধর্মিণী।

খুলনাবাসীর উন্নয়নে এমপি ফাহমিদা হক

দায়িত্ব পাওয়ার পর এমপি ফাহমিদা হক খুলনাবাসীর অধিকার রক্ষা এবং এই অঞ্চলের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে রাজপথে ও সংসদে জোরালো ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। শীঘ্রই তিনি খুলনা সফর করবেন এবং স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন।

আরও পড়ুন:

Translate »