কালীগঞ্জে ধর্ষণ চেষ্টা: গণপিটুনি দিয়ে ফারুক আটক

কালীগঞ্জে ধর্ষণ চেষ্টা

প্রতিবেশীর শিশুকে নির্যাতনের অভিযোগে মীর ফারুক আটক

কালীগঞ্জে ধর্ষণ চেষ্টার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে । ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বলিদাপাড়া গ্রামে ১১ বছর বয়সী এক প্রতিবেশীর কন্যাকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মীর ফারুক (৫০) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অভিযুক্ত ফারুক মূলত সদর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা এবং বলিদাপাড়ায় একটি বাড়িতে সাবলেট থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায় ফারুক । সকালে ভুক্তভোগী শিশুটি তার মাকে বিষয়টি জানালে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে আটকে রাখে । খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চাঞ্চল্যকর এই কালীগঞ্জে ধর্ষণ চেষ্টা ও পারিবারিক অভিযোগ

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত ফারুকের বিরুদ্ধে এর আগেও তার নিজ পরিবারের সদস্যদের সাথে অনৈতিক সম্পর্কের গুরুতর অভিযোগ রয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, কালীগঞ্জে ধর্ষণ চেষ্টার এই ঘটনার বিষয়ে নিবিড় তদন্ত চলছে। তদন্ত শেষেই অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন:

Translate »