প্রাগপুর শূন্যরেখায় ১২ জনের মানবেতর জীবন
সীমান্তে পুশ-ইন আতঙ্ক তৈরি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তের শূন্যরেখায় নারী ও শিশুসহ ১২ জন তীব্র তাপদাহের মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। শুক্রবার ভোরে বিএসএফ তাদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তাদের শূন্যরেখায় ফিরিয়ে দেয়। ভুক্তভোগীদের মধ্যে ৪ জন নারী, ৪ জন পুরুষ ও ৪ জন শিশু রয়েছে।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, উদ্ভূত পরিস্থিতি নিরসনে শনিবার বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএসএফের নতুন তৎপরতা ও সীমান্তে পুশ-ইন আতঙ্ক
এই ঘটনার পর শুক্রবার সন্ধ্যা থেকে দৌলতপুরের ধর্মদহসহ বিভিন্ন পয়েন্টে নতুন করে সীমান্তে পুশ-ইন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিএসএফ রাতের অন্ধকারে আবারও পুশ-ইনের জোর প্রচেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীরা যৌথ নজরদারির মাধ্যমে পুরো সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রেখেছেন।
আরও পড়ুন:
- কুষ্টিয়া সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযান
- সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা ও বিজিবির ভূমিকা
- বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি ও বিজিবির সর্বশেষ কার্যক্রম জানতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অফিসিয়াল পোর্টালে ভিজিট করুন।
