ভারত থেকে বেনাপোল দিয়ে বিস্ফোরক দ্রব্য আমদানি সম্পন্ন

বিস্ফোরক দ্রব্য আমদানি

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। বুধবার দুপুরে তিনটি ট্রাকে করে এই বিস্ফোরকবাহী চালানটি বন্দর এলাকায় প্রবেশ করে।

দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য ভারত থেকে এসব পণ্য আনা হয়েছে। আমদানিকৃত চালানে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ ও ডেটোনেটিং কর্ড রয়েছে।

ভারত থেকে আসা এই বিস্ফোরক দ্রব্য আমদানি হওয়ার পর বন্দরের ৩১ নম্বর শেডে রাখা হয়েছে। কাস্টমস কার্যক্রম শেষে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে পণ্যগুলো সংরক্ষণ করা হয়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, শুক্রবার পুলিশি প্রহরায় এই বিস্ফোরকগুলো দিনাজপুরের মধ্যপাড়ায় পাঠানো হবে। বিস্ফোরক হওয়ায় চালানটি ঘিরে বিশেষ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হচ্ছে।

ভারতের বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড থেকে এসব বিস্ফোরক আনা হয়েছে। বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »