ঈদের দিন কি বৃষ্টি হবে? জানাল আবহাওয়া অফিস

ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস

কয়েক দিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে সবার মনে একটাই প্রশ্ন— ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে বা ঈদের দিন কি বৃষ্টি হবে?

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার দিন ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেটসহ দেশের প্রায় সব বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সংস্থাটির মতে, ঈদের দিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। ফলে ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা সারা দেশে অব্যাহত থাকবে। এছাড়া জুন মাসের শুরুতে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে দেশের বৃষ্টিপাত আরও বাড়তে পারে।

Translate »