বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিনকে পূজা কমিটির শুভেচ্ছা

বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন

খুলনার হারানো গৌরব ফেরানোর প্রত্যয়

বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন-কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে খুলনা মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনকে এই অভ্যর্থনা জানানো হয়।

ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে কৃতি ক্রীড়া সংগঠক শফিকুল আলম তুহিন বলেন, “বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া সমগ্র খুলনাবাসীর প্রাপ্তি। বিগত দেড় দশকে অবহেলার কারণে খুলনার ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়েছিল। আমাদের মূল লক্ষ্য হবে অবহেলিত খুলনার ক্রীড়াঙ্গনে সেই হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনা।” তিনি দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেটে পুনরুজ্জীবিত করার এবং তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটার তৈরির প্রত্যয় ব্যক্ত করেন।

সম্প্রীতির বার্তা ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন

তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপি সবসময় অসাম্প্রদায়িক রাজনীতি ও সামাজিক সম্প্রীতিতে বিশ্বাস করে। শুভেচ্ছা বিনিময়কালে খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খুলনা মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন খুলনাকে ক্রিকেটের একটি শক্তিশালী জোনে পরিণত করতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

আরও পড়ুন:

Translate »