আদাবরে ছিনতাইকারীর হামলায় পুলিশ জখম: উত্তেজনা চরম

আদাবরে ছিনতাইকারীর হামলায় পুলিশ

ওসিসহ আহত ২, আটক ৪

রাজধানীর আদাবরে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা জখম হয়েছেন। মঙ্গলবার আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় পুলিশ অভিযান চালালে এই হামলার ঘটনা ঘটে। এতে চাপাতির আঘাতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ গুরুতর আহত হন।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে চাপাতি ঠেকিয়ে দোকানে ছিনতাইয়ের পর দুপুরে এই অভিযান চালানো হয়। পুলিশের পাল্টা গুলিতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধসহ মোট চারজনকে আটক করা হয়েছে।

ডিএমপির আইনশৃঙ্খলা ও অপরাধ দমন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP) এর অফিশিয়াল সাইট ভিজিট করুন।

Translate »