এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর হুশিয়ারি: ঝিনাইদহ

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মূখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের পথে হাঁটতে শুরু করেছে।

সোমবার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা এবং পরবর্তীতে দলের যুগ্ম-সদস্য সচিব তারেক রেজার গ্রেপ্তারের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সরকার পুলিশ ও বিচার বিভাগকে নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানাচ্ছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এই ধরণের কর্মকান্ডের কারণেই জনরোষে পড়ে বিদায় নিয়েছে। সংবাদ সম্মেলন শেষে এনসিপি নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

Translate »