জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব এবং অন্যতম এনসিপি নেতা তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন এলাকার একটি মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান।
পুলিশ জানায়, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা একটি মামলায় এনসিপি নেতা তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলন করতে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
এর আগে গত ২২ মে ঝিনাইদহে ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মাঝে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার জেরেই ছাত্রদল নেতার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হলো।
Published by AjkerNewsBD

Leave a Reply