১ নম্বর সতর্ক সংকেত
দেশের ১৭ অঞ্চলে বজ্রসহ ঝড় ও ৪৫-৬০ কিমি বেগে দমকা হাওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ ১৭টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে খুলনা বিভাগসহ বিভিন্ন স্থানে চলমান মৃদু তাপপ্রবাহ প্রশমিত হয়ে তাপমাত্রা সামান্য কমতে পারে।
দেশের সর্বশেষ আবহাওয়ার লাইভ আপডেট জানতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (BMD) এর অফিশিয়াল সাইট ভিজিট করুন।
