পুলিশ প্রশাসনে রদবদল: খুলনা থেকে বদলি হলেন ৪ পরিদর্শক।

খুলনা মেট্রোপলিটন পুলিশ

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) চারজন পুলিশ পরিদর্শককে দেশের দুটি পৃথক রেঞ্জে বদলি করা হয়েছে। গত ১২ এপ্রিল অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) এ.কে.এম হাফিজ আক্তার স্বাক্ষরিত এক পত্রে এই বদলির আদেশ কার্যকর করা হয়।

বদলীকৃত কর্মকর্তাদের মধ্যে মোঃ তুহিনুজ্জামানকবির হোসেনকে রাজশাহী রেঞ্জে এবং মোঃ সানোয়ার হোসেন মাসুমশেখ মাহামুদ বাসারকে বরিশাল রেঞ্জে স্থানান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশ প্রশাসনের অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা এবং স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ দ্রুত কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »