খুলনায় জলাবদ্ধতা নিরসনে মাঠে কেসিসি প্রশাসক-মঞ্জু

বাজার পরিদর্শন

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রবিবার দৌলতপুর এলাকার বিভিন্ন খাল ও ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করেছেন। আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, একটি পরিচ্ছন্ন নগরী গড়তে বর্ষার আগেই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন জরুরি। পাশাপাশি বাজার ব্যবস্থাপনা ও স্যানিটেশন আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও জানান, বাজার পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান এবং বাজার সংস্কার ও নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে।

এ সময় তিনি দৌলতপুর বাজার, পাইকারি কাঁচাবাজার, পাবলা কারিকরপাড়া ড্রেনসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান জানান।

পরিদর্শনকালে কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »