প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) পরিদর্শন ও চালিয়ে দেখেছেন। তিনি বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি এসইউভি ও কাভার্ড ভ্যান চালিয়ে নির্মাতাদের প্রশংসা করেন।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে জানানো হয়, এসব গাড়ি সম্পূর্ণ ব্যাটারিচালিত ও পরিবেশবান্ধব। এতে জ্বালানি তেলের প্রয়োজন হয় না এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম রাখার চেষ্টা করা হয়েছে।
নিরাপত্তা ও মান নিশ্চিত করে বৈদ্যুতিক যান উৎপাদন করা গেলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ইভি গাড়ির সম্ভাবনা ও বাজারজাতকরণ নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, কার্যালয় প্রাঙ্গণে দুটি এসইউভি, একটি কাভার্ড ভ্যান, ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেল প্রদর্শন করা হয়। সকালে কার্যালয়ে পৌঁছে তিনি নিজেই এই যানগুলো পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
Published by AjkerNewsBD

Leave a Reply