মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান

দায়িত্ব নিলেন রিয়ার এডমিরাল আরিফ

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের পূর্বতন চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান-এর স্থলাভিষিক্ত হলেন। এ উপলক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকারের নিকট হতে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের মাধ্যমে তিনি নতুন কর্মস্থলে যাত্রা শুরু করেন।

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান-এর প্রথম মতবিনিময় সভা

মোংলা বন্দর কর্তৃপক্ষে যোগদানের পর রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা সকল সদস্য, বিভাগীয় প্রধান, ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাগণ, অফিসার্স এ্যাসোসিয়েশন এবং সিবিএ’র এডহক কমিটির সদস্যদের নিয়ে মবক’র সভাকক্ষে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেন। সভায় মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান সার্বিক বিষয় পর্যালোচনাপূর্বক বন্দরের উন্নয়নের স্বার্থে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

“প্রশাসনিক কাজের জটিলতা হ্রাস করা সম্ভব হলে বন্দরের অপারেশনাল কার্যক্রম সম্পাদন করা অনেক সহজ হবে।” — রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সংক্ষিপ্ত পরিচিতি

সভায় বন্দরের চলমান ও অসমাপ্ত প্রকল্প নিয়ে আলোচনার পাশাপাশি আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। উল্লেখ্য, মোংলা বন্দরে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন।

বিবরণতথ্য
নৌ-বাহিনীতে যোগদান১৯৯০ সাল (কমিশন ১৯৯২)
শিক্ষাগত যোগ্যতাস্নাতক (চবি), মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর (বিইউপি)
উল্লেখযোগ্য কমান্ডবানৌজা ওমর ফারুক ও বানৌজা সমুদ্র জয়

তিনি তাঁর ৩০ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন কমান্ড, প্রশিক্ষক এবং স্টাফ অফিসার হিসেবে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। বন্দরের সার্বিক উন্নয়নের স্বার্থে অতিদ্রুত বন্দর ব্যবহারকারীদের সাথে আলোচনা সভা করারও অভিমত ব্যক্ত করেন তিনি।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ (Links):

Translate »