দেশব্যাপী নদী-নালা ও খাল খনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারে এই উদ্যোগ নেওয়া হয়।
আজ শনিবার বিকেল সাড়ে ৪ টায় চাঁদপুর সদর উপজেলার কুমারডুলি গ্রামে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে খালে নেমে কোদাল দিয়ে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির মাটি খনন কাজ শুরু করেন। এরপর তিনি খালের পাড়ে একটি নিম গাছের চারা রোপণ করেন।
এই দীর্ঘ বিশ্ব খালটি ডাকাতিয়া নদী হতে ঘোষের হাট হয়ে মতলব দক্ষিণ সীমানা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরা হয়।
এর আগে প্রধানমন্ত্রী শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখননস্থলে পৌঁছান।
সেখানে প্রথমে ফলক উন্মোচন এবং খোর্দ্দ খাল খননকাজের উদ্বোধন শেষে উপস্থিত সুধীবৃন্দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
Published by AjkerNewsBD

Leave a Reply