দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা হেনস্তা: দেশে ফিরছেন জাহেদ

দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা হেনস্তা

ভারতের ইমিগ্রেশনে চরম অনাকাঙ্ক্ষিত ঘটনা, দেশে ফিরছেন ডা. জাহেদ

দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা হেনস্তার এক নজিরবিহীন ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রাখে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। রোববার (১৪ জুন) সন্ধ্যায় তিনি দিল্লিতে পৌঁছালে এই ঘটনা ঘটে। আজ সোমবার (১৫ জুন) থেকে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে তাঁর যোগ দেওয়ার কথা ছিল।

বাংলাদেশ হাইকমিশন থেকে কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আগেভাগেই এই সফরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল। তা সত্ত্বেও দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাঁকে রহস্যজনক কারণে আটকে রাখা হয় এবং ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, তা স্পষ্ট করা হয়নি।

আত্মসম্মানে আঘাত ও দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা হেনস্তা পরবর্তী প্রতিক্রিয়া

এই অনাকাঙ্ক্ষিত আচরণকে আত্মসম্মানে আঘাত হিসেবে দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ডা. জাহেদ উর রহমান। পরবর্তীতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভুল বুঝতে পেরে অনুরোধ করলেও তিনি ভারতে প্রবেশ না করে পাসপোর্ট ফেরত নিয়ে দেশে ফেরার সিদ্ধান্তে অটল থাকেন।

দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা হেনস্তার শিকার হওয়ার পর তিনি রাতেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কলম্বো হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। সোমবার দুপুরের আগেই তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আরও পড়ুন:

Translate »