খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া উৎসব সম্পন্ন

খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া

১২২তম বার্ষিক প্রতিযোগিতায় হুইপ বকুল

খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া ও ১২২তম বার্ষিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বিকেল ৫টায় স্কুল প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি। তিনি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ বকুল বলেন, “শিক্ষার্থীদের সুস্থ দেহ ও সতেজ মন গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। শুধু পাঠ্যবইয়ের শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা নয়। খেলাধুলা নিয়মানুবর্তিতা শেখায় এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত করে।” তিনি হার-জিত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের যোগ্য কারিগর হতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। পাশাপাশি স্কুলের অবকাঠামো উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পুরস্কার বিতরণী ও খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া উৎসব

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক কমিশনার শেখ সাহিনুল ইসলাম পাখি, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান এবং সাবেক সভাপতি এম ডি কামাল উদ্দিন আহমেদ।

এই ঐতিহ্যবাহী খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া উৎসবে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকেরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রাণবন্ত শারীরিক কসরত উপভোগ করেন।

আরও পড়ুন:

Translate »