কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ২৫ কোটি গাছের চারা রোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এই বৃহৎ প্রকল্পের সূচনা করেন। এ সময় তাঁর সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী এক দিনের সফরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে ঝুম বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে নিজেই গাড়ি চালিয়ে প্রথমে খাল খনন কর্মসূচি এবং পরবর্তীতে ডুলাহাজারা সাফারি পার্কে পৌঁছান প্রধানমন্ত্রী।
ডুলাহাজারা সাফারি পার্ক ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
প্রধানমন্ত্রীর এই সফর ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকে কেন্দ্র করে পুরো কক্সবাজার জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি সাধারণ যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়।
সাফারি পার্ক পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় সর্বস্তরের জনগণকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
আরও পড়ুন:
- কক্সবাজারের পরিবেশ ও বনায়ন প্রকল্পের সর্বশেষ আপডেট
- জলবায়ু পরিবর্তন রোধে বাংলাদেশের পরিবেশ নীতি
- সরকারের পরিবেশ বিষয়ক বিভিন্ন উদ্যোগ ও বনায়ন কর্মসূচির তথ্য জানতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অফিসিয়াল পোর্টালে ভিজিট করুন।
