সীমান্তে পুশ-ইন আতঙ্ক: শূন্যরেখায় ১২ জন আটকা

সীমান্তে পুশ-ইন আতঙ্ক

প্রাগপুর শূন্যরেখায় ১২ জনের মানবেতর জীবন

সীমান্তে পুশ-ইন আতঙ্ক তৈরি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তের শূন্যরেখায় নারী ও শিশুসহ ১২ জন তীব্র তাপদাহের মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। শুক্রবার ভোরে বিএসএফ তাদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তাদের শূন্যরেখায় ফিরিয়ে দেয়। ভুক্তভোগীদের মধ্যে ৪ জন নারী, ৪ জন পুরুষ ও ৪ জন শিশু রয়েছে।

বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, উদ্ভূত পরিস্থিতি নিরসনে শনিবার বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএসএফের নতুন তৎপরতা ও সীমান্তে পুশ-ইন আতঙ্ক

এই ঘটনার পর শুক্রবার সন্ধ্যা থেকে দৌলতপুরের ধর্মদহসহ বিভিন্ন পয়েন্টে নতুন করে সীমান্তে পুশ-ইন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিএসএফ রাতের অন্ধকারে আবারও পুশ-ইনের জোর প্রচেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীরা যৌথ নজরদারির মাধ্যমে পুরো সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রেখেছেন।

আরও পড়ুন:

Translate »