মোংলায় কাঁকড়া ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা

মোংলায় কাঁকড়া ব্যবসায়ীর বাড়িতে

মোংলায় চাঁদা না দেওয়ায় এক কাঁকড়া ব্যবসায়ীর বসতবাড়িতে দেশীয় ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মোংলায় কাঁকড়া ব্যবসায়ীর বাড়িতে রোববার রাত সাড়ে ১১টার দিকে এই নৃশংস হামলা চালায় দুর্বৃত্তরা।

উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামে এই নারকীয় ঘটনা ঘটে। সন্ত্রাসীরা একই পরিবারের নারীসহ অন্তত ১১ জনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।

ভুক্তভোগী পরিবার জানায়, চাঁদা দিতে অস্বীকৃতি জানানো এবং আগের কাঁকড়া লুটের অভিযোগ থানায় দেওয়ায় মোংলায় কাঁকড়া ব্যবসায়ীর বাড়িতে এ হামলা হয়। হামলার একপর্যায়ে ওমর গাজী নামের এক যুবককে অপহরণ করে কুপিয়ে রাস্তার পাশে ফেলে যায় দুষ্কৃতকারীরা।

এই ঘটনায় ভুক্তভোগী কাকলী বেগম বাদী হয়ে ৪৮ জনের বিরুদ্ধে মোংলা থানায় মামলা দায়ের করেছেন। মোংলা থানার ওসি মোঃ আতিকুর রহমান জানান, আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Translate »