লালমনিরহাটের পাটগ্রামের কুচলিবাড়ী ইউনিয়নের কলসির মুখ সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপন করেছিল। তবে রংপুর ব্যাটালিয়ন ৫১-বিজিবির তাৎক্ষণিক তীব্র আপত্তি ও কঠোর অবস্থানের মুখে বিএসএফ সেই খুঁটিগুলো তুলে নিতে বাধ্য হয়। গত বৃহস্পতিবার (২১ মে) সকালের দিকে এই ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফের একটি দল সীমান্ত আইন অমান্য করে নিয়মবহির্ভূতভাবে জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করছিল। টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি নজরে আসামাত্রই ঘটনার কড়া প্রতিবাদ জানায় এবং অবিলম্বে খুঁটি অপসারণের নির্দেশ দেয়। বিজিবির অনড় অবস্থানের কাছে নতি স্বীকার করে বিএসএফ সদস্যরা তাদের ভুল স্বীকার করেন এবং দ্রুত খুঁটিগুলো সরিয়ে নেন।
এ ধরনের অবৈধ অনুপ্রবেশ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান জানান, সীমান্তে বিএসএফের খুঁটি অপসারণ করার ঘটনা এটিই প্রথম নয়, বিজিবির টহল দল নিয়মিত এমন উসকানির বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়ে আসছে। এই সাহসী পদক্ষেপে কুচলিবাড়ী সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সেখানে বিজিবির নজরদারি আরও বাড়ানো হয়েছে। সীমান্তে সীমান্তে বিএসএফের খুঁটি অপসারণ ও বিজিবির এই দৃঢ় ভূমিকা স্থানীয়দের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।
Published by AjkerNewsBD

Leave a Reply