চীনা সরকারের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি হিসেবে আগামী ৪ জুন চীন সফরে যাচ্ছেন খুলনার ছেলে হামিমসহ ১৫ জন ছাত্রনেতা।
প্রতিনিধি দলটি চীনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক ব্যবস্থা ও আধুনিক উৎপাদন কাঠামো গভীরভাবে পর্যবেক্ষণ করবেন।
তরুণ এই রাজনৈতিক দলের প্রতিনিধিরা চীন সফরে যাচ্ছেন খুলনার তৃণমূল ছাত্ররাজনীতিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সমৃদ্ধ করতে।
জানা গেছে, গুরুত্বপূর্ণ এই সফরকালে প্রতিনিধি দলটি চীনের চংকিং ও সাংহাই শহর পরিদর্শন করবে।
এ সময় তারা চীনের নতুন উন্নতমানের উৎপাদন শক্তির বিকাশ ও উচ্চ-মানের উন্নয়ন প্রত্যক্ষ করবেন।
পাশাপাশি তারা চীনের উচ্চ-স্তরের উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল পর্যায়ের শাসন ব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা নেবেন।
সফরকালে চীনের স্থানীয় নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞদের সঙ্গে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের মতবিনিময় অনুষ্ঠিত হবে।
বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।
খুলনার সন্তান হামিমের এ প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত হওয়াকে স্থানীয় নেতাকর্মীরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন।
তারা মনে করছেন, আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে তরুণ নেতৃত্ব আরও শক্তিশালী হবে।
Published by AjkerNewsBD

Leave a Reply