শিশু রামিসার বাসায় গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ষণ ও হত্যার ঘটনায়

রাজধানীর পল্লবীতে পাশবিক ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত ৮ বছরের শিশু রামিসার বাসায় গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর পল্লবীতে শোকার্ত রামিসার পরিবারের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী।

তিনি চাঞ্চল্যকর এই ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।

জানা গেছে, মন্ত্রিসভার বৈঠক শেষে রাত সাড়ে ৯টায় মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের বাসায় যান প্রধানমন্ত্রী।

সেখানে তিনি নিহত শিশু রামিসার বাবা-মায়ের সঙ্গে দেখা করেন এবং তাঁদের গভীর সান্ত্বনা ও সমবেদনা জানান। গত মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে ওই ফ্ল্যাটেরই বাথরুম থেকে শিশুটির খণ্ডিত মাথা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

এই লোমহর্ষক ও নৃশংস ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের শুরুতে পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে।

পরবর্তীকালে বিশেষ অভিযান চালিয়ে ঘটনার মূল অভিযুক্ত ঘাতক সোহেল রানাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারের পর, শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে সোহেল রানা।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »