
তীব্র গরম ও তাপপ্রবাহে শরীর ঠান্ডা রাখতে পহেলা বৈশাখে ঘরেই তৈরি করতে পারেন সতেজ পুদিনা-কাঁচা আমের শরবত। এই প্রাকৃতিক পানীয় পানিশূন্যতা দূর করে শরীরে আনে প্রশান্তি। সহজ এই রেসিপিটি দিয়েছেন রন্ধনশিল্পী Mita Azhar।
উপকরণ:
কাঁচা আম ২টি, পুদিনা পাতা ১ মুঠো, চিনি ৩–৪ টেবিল চামচ, বিট লবণ আধা চা চামচ, কাঁচামরিচ ২টি, পানি পরিমাণমতো, বরফ কুচি আধা কাপ।
প্রস্তুত প্রণালি:
প্রথমে কাঁচা আম পুড়িয়ে খোসা ছাড়িয়ে নিন। এরপর বরফ ছাড়া সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। শেষে বরফ কুচি মিশিয়ে মাটির গ্লাসে পরিবেশন করুন ঠান্ডা পুদিনা-কাঁচা আমের শরবত।
গরমে শরীর ঠান্ডা রাখতে ও সতেজ থাকতে এটি হতে পারে সহজ ও স্বাস্থ্যকর সমাধান।