মাদকবিরোধী বিশেষ অভিযানের ঘোষণা – স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশকে মাদকমুক্ত করতে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। মঙ্গলবার টেকনাফে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এবং এ বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিতে কাজ করছে। একই সঙ্গে কক্সবাজার অঞ্চলে মানবপাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

জনগণের সহযোগিতা কামনা করে তিনি জানান, অপরাধ দমনে তথ্য ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে তিনি কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করেন। এ সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।