
খুলনা বিশ্ববিদ্যালয়-এ চৈত্র সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল ঘুড়ি উৎসব। সোমবার বিকেলে কেন্দ্রীয় মাঠে ঘুড়ি উড়িয়ে উদ্বোধন করেন উপাচার্য ড. মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, এ উৎসব শুধু বিনোদন নয়, বরং ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এতে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার হয়।
উৎসবে বিভিন্ন আকৃতির রঙিন ঘুড়িতে আকাশ ভরে ওঠে। শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।