
বাংলাদেশি অভিনেত্রী বন্যা মির্জা-র বাবা মির্জা এনামুল বারি ফারুক ইন্তেকাল করেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর আদাবরে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যকার মাসুম রেজা।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক ছিলেন। এখনো তার দাফনের সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
উল্লেখ্য, বন্যা মির্জা ‘রঙের মানুষ’ ও ‘ভবের হাট’-সহ জনপ্রিয় নাটকের মাধ্যমে দর্শকমহলে পরিচিতি পান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত আছেন।