নারী সংসদ সদস্যদের শপথ: পূর্ণাঙ্গ রূপ পেল ত্রয়োদশ সংসদ

সংরক্ষিত নারী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান রোববার (৩ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নব-নির্বাচিত ৪৯ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীরা উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন।

সংরক্ষিত আসনের এই নারী সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে বর্তমান সংসদ পূর্ণাঙ্গ রূপ পেল। এর আগে নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছিল।

বিএনপি জোট থেকে ৩৬ জন এবং জামায়াত জোট থেকে ১২ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র জোট থেকে একজন সদস্য শপথ গ্রহণ করেছেন।

শপথ শেষে নব-নির্বাচিত এমপিরা শপথপত্রে স্বাক্ষর করেন এবং ডিজিটাল পরিচয়পত্রের জন্য আঙুলের ছাপ দেন। গত ৩০ এপ্রিল তাদের নাম গেজেটে প্রকাশ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »