মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম ২০২৫

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে। আগামী ১৫ এপ্রিল থেকে সব কোটা আবেদন ও সংশ্লিষ্ট কার্যক্রম বাধ্যতামূলকভাবে Foreign Workers Centralized Management System (FWCMS) প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটালি সম্পন্ন করতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ১৯৫৫ সালের কর্মসংস্থান আইনের ধারা ৬০কে অনুসারে প্রাথমিক অনুমোদন, কোটা আবেদন ও সাক্ষাৎকার নির্ধারণসহ সব প্রক্রিয়া এখন অনলাইনে হবে। আবেদন গ্রহণ নির্ভর করবে ২০২৫ সালের অবশিষ্ট কোটার ওপর এবং শুধুমাত্র সরকার অনুমোদিত নির্দিষ্ট সেক্টরেই আবেদন করা যাবে।

কোনো সেক্টরের কোটা পূর্ণ হয়ে গেলে সেই খাতে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আবেদন প্রক্রিয়াকে সহজ করতে একটি ফ্লো-চার্টও প্রকাশ করা হয়েছে।

আবেদনকারীদের আগে থেকেই প্রয়োজনীয় কাগজপত্র ও যোগ্যতা যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

👉 সরাসরি আবেদন: https://fwcms.com.my/