হোয়াইট হাউসে গুলিবর্ষণের ঘটনা: বন্দুকধারী নিহত

হোয়াইট হাউসে গুলিবর্ষণের ঘটনা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। নিরাপত্তা চৌকিতে সিক্রেট সার্ভিসের গুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের সংযোগস্থলে এ ঘটনা ঘটে। এতে এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন।

তদন্তে জানা গেছে, হোয়াইট হাউসে গুলিবর্ষণের ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেতরেই ছিলেন। তবে তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন।

ঘটনার পরপরই হোয়াইট হাউস এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করে সাময়িক লকডাউন ঘোষণা করা হয়। এফবিআই ঘটনার তদন্ত শুরু করেছে।

Published by AjkerNewsBD

Leave a Reply

Your email address will not be published.

© 2026 AjkerNewsBD

Translate »