প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আজ রোববার কেসিসি পরিচ্ছন্নতাকর্মীদের অনুদান প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) শহিদ আলতাফ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে ৩১টি ওয়ার্ডের ৭২৮ জন কেসিসি পরিচ্ছন্নতাকর্মীদের অনুদান প্রদান করা হয়। প্রত্যেক কর্মী নগদ ৫ হাজার টাকা করে মোট ৩৬ লাখ ৪০ হাজার টাকার চেক পেয়েছেন।
প্রশাসক জানান, ঈদের বর্জ্য দ্রুত অপসারণের জন্য পরিচ্ছন্নতাকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। একটি সুন্দর শহর উপহার দিতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
Published by AjkerNewsBD

Leave a Reply