ডলি বেগম এমপি নির্বাচিত: কানাডার ফেডারেল নির্বাচনে ইতিহাস

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক ডলি বেগম টরোন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে ফেডারেল উপনির্বাচনে জয়ী হয়ে এমপি নির্বাচিত হয়েছেন।

এই জয়ের মাধ্যমে লিবারেল পার্টি অফ কানাডা সংসদে সংখ্যাগরিষ্ঠতা আরও সুসংহত করেছে বলে জানা যায়। তিনটি আসনে অনুষ্ঠিত উপনির্বাচনের মধ্যে লিবারেল পার্টির জয় সরকারকে আইন পাস ও নীতিনির্ধারণে আরও শক্ত অবস্থান দিয়েছে।

ডলি বেগম দীর্ঘদিন অন্টারিও প্রাদেশিক রাজনীতিতে এমপিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এবার ফেডারেল পর্যায়ে প্রথমবার এমপি নির্বাচিত হলেন।

তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় কমানো, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং একটি ঐক্যবদ্ধ কানাডা গঠনে কাজ করতে চান।

তার এই অর্জন কানাডার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।