স্বাধীনতা পুরস্কার ২০২৬ : খালেদা জিয়া সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-সহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মরণোত্তর এই সম্মাননা গ্রহণ করেন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান। খালেদা জিয়াকে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়।

এ বছর মুক্তিযুদ্ধ, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, সমাজসেবা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গণস্বাস্থ্য কেন্দ্র।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা, যা ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রদান করা হয়ে আসছে। পুরস্কারপ্রাপ্তরা পান স্বর্ণপদক, সম্মাননাপত্র ও আর্থিক সম্মাননা।

Published by AjkerNewsBD

Source: AjkerNewsBD

© 2026 AjkerNewsBD

Translate »

© 2026 AjkerNewsBD | All rights reserved