
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের কঠোর সমালোচনা করেছেন। শুক্রবার ঝিনাইদহে এক ওয়ার্ড সভাপতি সম্মেলনে তিনি প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, জনগণ জানে আসল গুপ্ত কারা। ১৭ বছর যারা বিদেশে লুকিয়ে ছিল, তারাই এখন বড় কথা বলছে। অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদে বিএনপির ‘গুপ্ত’ ছিল। যারা এই সরকারের মন্ত্রী হয়েছে।
সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকার আবার ফ্যাসিবাদী শাসনের পথে হাঁটছে। শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে ছাত্রদলকে শিক্ষার্থীদের ওপর লেলিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দেশের মানুষ আর রক্ত দিতে চায় না। ঝিনাইদহের মাটি শহীদের রক্তে ভেজা একটি জনপদ। বছরের পর বছর মানুষ শান্তিতে বাড়িতে ঘুমাতে পারেনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন জনগণ সরকারকে আর কখনো কর্তৃত্ববাদী হতে দেবে না। তিনি তারেক রহমানের বক্তব্যেরও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, বিএনপি সরকারকে আসলে কর্তৃত্ববাদী শাসনের ভূতে ধরেছে। সংবিধান সংস্কারের অধিকাংশ পয়েন্টে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। তারা গণভোটের রায়কে বাতিল করার অপচেষ্টা চালাচ্ছে। দাবি পূরণ না হলে জনগণ আবার রাস্তায় নামবে।