
এইচএসসি পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন আ ন ম এহছানুল হক মিলন।
সভায় উপস্থিত ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে।
এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হতো।