লোড হচ্ছে... লোড হচ্ছে...
ঢাকা ৩২°সে.
|

আজকের সর্বশেষ বাংলা সংবাদ

নামাজের সময়সূচি (ঢাকা)
ফজর: ০৩:৪৫
যোহর: ১২:০২
আসর: ০৪:৪০
মাগরিব: ০৬:৪৯
এশা: ০৮:১৫
ব্রেকিং নিউজ
চরম উদ্বেগ! সীমান্তে বিজিবি সদস্য আহত হলেন বজ্রপাতে খুলনায় চুরির উপদ্রব মারাত্মক বৃদ্ধি: আতঙ্কে এলাকাবাসী দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন: মন্ত্রীর ঘোষণা! দারুন উদ্যোগ! ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন খুলনায় কুষ্টিয়ায় রিভলভার ও গুলিসহ যুবক আটক: চরম গণপিটুনি স্বস্তি! ভারতের নতুন হাইকমিশনার দিলেন বড় ঘোষণা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প: ভয়াবহ ধ্বংসলীলা! খুলনায় ২৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ: চরম অ্যাকশন বড় সাফল্য! খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে নিহত-১ ঐতিহাসিক! প্রধানমন্ত্রী তারেক রহমান বড় আহ্বান জানালেন
জাতীয়

কমিশনিং লাইসেন্স পেল – রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Staff Correspondent April ১৬, ২০২৬ পঠিত: ৫ বার
কমিশনিং লাইসেন্স পেল – রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

নানা বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট কমিশনিং লাইসেন্স পেয়েছে, ফলে কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ায় প্রবেশের পথে এগিয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (BAERA) জ্বালানি লোডিংয়ের জন্য প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রদান করেছে। এর ফলে চলতি এপ্রিল মাসের শেষের দিকে প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

কর্তৃপক্ষের মতে, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ডিসেম্বরের মধ্যেই ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, নিরাপত্তা যাচাই ও কিছু গুরুত্বপূর্ণ কারিগরি বিষয় সমাধানের জন্য সময় নেওয়া হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই জ্বালানি লোডিং কার্যক্রম শুরু করা হবে বলে তিনি উল্লেখ করেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, যার উৎপাদন ক্ষমতা ২.৪ গিগাওয়াট। এটি পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত এবং রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম-এর সহযোগিতায় নির্মিত হচ্ছে।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী প্রথম ইউনিট ২০২৪ সালের মধ্যে এবং দ্বিতীয় ইউনিট ২০২৫ সালে হস্তান্তরের কথা থাকলেও পরবর্তীতে সময়সীমা পরিবর্তন করে প্রকল্পটি ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়।

সংরক্ষিত সংবাদ তালিকা

Translate »