বাংলাদেশ থেকে হজ ফ্লাইট ২০২৬ শুরু: প্রথম ফ্লাইটে ৪১৯।

চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে যাত্রা করবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি সৌদি আরবের বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশে রওনা দেবে।

এর আগে রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রথম দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে—যার মধ্যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ৬টি, সৌদিয়া ৪টি এবং ফ্লাইনাস ৪টি ফ্লাইট পরিচালনা করবে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে ৪,৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩,৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন।

২১ মে পর্যন্ত প্রি-হজ ফ্লাইট চলবে এবং মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই শেষ হবে।