অবসরপ্রাপ্ত শিক্ষকদের গভর্নিং বডির সভাপতি করার পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী।

শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে একটি কমিশন গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে কী শেখানো হচ্ছে সেটিই এখন মূল অগ্রাধিকার। কোচিং নির্ভরতা কমিয়ে শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষাকে কার্যকর করতে হবে।

স্কুলে ভর্তি লটারি পদ্ধতি বাতিলের সমালোচনার জবাবে তিনি বলেন, লটারি কখনোই মেধার সঠিক মূল্যায়ন করতে পারে না এবং এতে বৈষম্যও কমে না। বরং এতে স্বচ্ছতার ঘাটতি থাকার আশঙ্কা রয়েছে।

রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. খন্দোকার এহসানুল কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *