শেষ বিদায়ে কিংবদন্তি আশা ভোঁসলে—তারকাদের অশ্রুসিক্ত শ্রদ্ধা।

ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে-এর শেষকৃত্য মুম্বাইয়ের শিবাজি পার্কে সম্পন্ন হয়েছে। তাঁর বিদায়ে শোকের ছায়া নেমে আসে পুরো বলিউড অঙ্গনে।

শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় তারকারা, পাশাপাশি সাধারণ ভক্তরাও ভিড় জমান প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখার জন্য।

দীর্ঘ সংগীত জীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া এই কিংবদন্তি শিল্পীর প্রয়াণে ভারতের সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।