
শহুরে ব্যস্ত জীবনে অনেকেই এখন প্যাকেটজাত ও ফাস্টফুডের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। সহজলভ্যতা ও স্বাদের কারণে অতি-প্রক্রিয়াজাত খাবারের চাহিদা বাড়লেও এর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত আল্ট্রা প্রসেসড খাবার পুরুষদের শুক্রাণুর গঠন ও সংখ্যা কমিয়ে দিতে পারে। একই ক্যালোরি গ্রহণ করলেও এসব খাবার দ্রুত ওজন বাড়ায় এবং হরমোনের ভারসাম্য নষ্ট করে।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এ ধরনের খাবার খেলে শরীরে ফলিকল স্টিমুলেটিং হরমোন (FSH)-এর মাত্রা কমে যায়, যা স্বাভাবিক শুক্রাণু উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে শুক্রাণুর গতি ও কার্যক্ষমতা কমে যেতে পারে।
তাই স্বাদের চেয়ে স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে যতটা সম্ভব ঘরে তৈরি, প্রাকৃতিক ও কম প্রক্রিয়াজাত খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।