কিডনি সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ পুষ্টিকর খাবার।

মানবদেহে কিডনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। বর্তমানে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ভেজাল খাবার ও পরিবেশ দূষণের কারণে কিডনি রোগীর সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। তাই কিডনি সুস্থ রাখতে প্রতিদিনের খাদ্যাভ্যাসে কিছু পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করা জরুরি।

পালং শাক:
পালং শাকে আয়রন, ম্যাগনেসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কিডনির জন্য উপকারী। তবে অক্সালেট বেশি থাকায় পরিমিত পরিমাণে খাওয়াই ভালো।

মিষ্টি আলু:
ভিটামিন এ, সি, ফাইবার ও পটাসিয়ামসমৃদ্ধ মিষ্টি আলু রক্তে শর্করা ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, যা কিডনি সুরক্ষায় গুরুত্বপূর্ণ।

বিটরুট:
বিটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও নাইট্রেট রক্তপ্রবাহ বাড়ায় এবং রক্তচাপ কমাতে সাহায্য করে। এতে থাকা ফাইবার হজম ও শরীরের ডিটক্সিফিকেশনে সহায়ক।

রসুন:
রসুনের অ্যালিসিন প্রদাহ কমাতে সাহায্য করে এবং রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, যা কিডনির জন্য উপকারী।

ক্র্যানবেরি:
ক্র্যানবেরি মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধ করে এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে কিডনিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ কিডনির জন্য প্রাকৃতিক ও কম প্রক্রিয়াজাত খাবার গ্রহণের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত জরুরি।