
প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মওলানা আব্দুল হামিদ খান ভাসানী-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে সেখানে পৌঁছে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।
এ সময় মন্ত্রিসভার সদস্য, প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ভাসানী ছিলেন গণমানুষের নেতা এবং তার আদর্শ দেশের রাজনীতিতে চিরস্মরণীয়। তার দেখানো পথ অনুসরণ করেই দেশের উন্নয়নে কাজ করছে সরকার। পাশাপাশি কৃষকের উন্নয়নের লক্ষ্যে ‘কৃষক কার্ড’ কর্মসূচির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।