
‘পরিবর্তনে অঙ্গিকারবদ্ধ’ এই স্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ ও সৃজনশীল অনুষ্ঠান প্রচারের ধারাবাহিকতায় একুশে টেলিভিশন ২৭ বছরে পদার্পণ করেছে। দিবসটি উপলক্ষে খুলনায় আয়োজন করা হয় বর্ণাঢ্য কর্মসূচি।
পহেলা বৈশাখ সকাল ৯টায় খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা, কেক কাটা, র্যালি এবং বৈশাখী আপ্যায়নের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উন্নয়নকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম-এর পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানান খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। তারা গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন।
উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখের আনন্দঘন আবহে একুশে টেলিভিশনের জন্মদিন উদযাপন অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।